একাধিক নাশকতার মামলা গ্রেপ্তারকৃত আ. লীগ নেতার আব্দুল হাই খোকন সমর্থকদের জয় বাংলা শ্লোগন
বগুড়ার ধুনটে গ্রেপ্তারকৃত ১১ মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকনকে (৫৯) থানা থেকে আদালতে নেওয়ার সময় তার কর্মী সমর্থকরা জয় বাংলা শ্লোগান দিয়েছে। আব্দুল হাই খোকন উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
শনিবার (৯ মে) দুপুর ১টায় আওয়ামী লীগ নেতাকে হাজত খানা থেকে গাড়িতে উঠানোর সময় ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। হঠাৎ করে এই শ্লোগানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে থানা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত ওই আসামিকে নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়। শুক্রবার রাতে সাভারের আশুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওরমামলা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে এলাকার একাধিক বেকার যুবককে চাকরি দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরি বঞ্চিত বেকার যুবকেরা প্রতারনার অভিযোগে আব্দুল হাই খোকনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরমধ্যে ৩টি মামলায় আদালত আব্দুল হাই খোকনের বিরুদ্ধে সাজার আদেশ দেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে বিভিন্ন থানায় ৯টি মামলা দায়ের হয়। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তিনি সাজার আদেশ প্রাপ্ত আসমি এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ নাজমুল হাসান নাজির