প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: বিদেশী রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

‎মোঃ হারুন অর রশিদ - উখিয়া,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১১ মে) ভোররাতে টেকনাফের লেদা খাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
‎
‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল লেদা খাল এলাকায় অবস্থান নেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত কাছের পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়: ১টি বিদেশী রাইফেল,১টি ম্যাগাজিন,৫ রাউন্ড তাজা গুলি,৭০ হাজার পিস ইয়াবা।
‎
‎অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও কোস্ট গার্ড জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদককারবারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎”দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক পাচার রোধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
‎লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন,মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড।
‎
‎সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাদক নির্মূলে কোস্ট গার্ডের এমন তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন