প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

আসন্ন ঈদে কারখানাগুলোকে আইন মেনে পাওনা পরিশোধের আহবান গাজীপুরের ডিসির

রাজু হাসান :স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের পাওনা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন (গাজীপুর) বুধবার (১৩ মে) বেলা ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘আঞ্চলিক শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভায় এই কঠোর বার্তা প্রদান করা হয়।

শ্রম আইন মেনে বেতন-বোনাস পরিশোধের তাগিদ জেলা প্রশাসকের।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূ্ঁইয়া।

আসন্ন ঈদে শিল্প খাতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বলেন, “আসন্ন ঈদে সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে, প্রতিটি কারখানাকে প্রচলিত শ্রম আইন কঠোরভাবে অনুসরণ করে সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। কোনোভাবেই শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বললেন গাজীপুরের জেলা প্রশাসক।

নজরদারিতে ঝুঁকিপূর্ণ কারখানা

বিশেষ করে সাব-কন্ট্রাক্ট এবং ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেন জেলা প্রশাসক। তিনি নির্দেশ দেন:

* সাব-কন্ট্রাক্ট কারখানাগুলোকে সম্পূর্ণ আইনানুগভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।
* ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কারখানাগুলোতে প্রশাসনের মনিটরিং বা নজরদারি জোরদার করতে হবে।
* শ্রমিকদের ছুটির বিষয়টি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে মহাসড়কে যানজট নিরসন করা সম্ভব হয়।

সম্মিলিত প্রচেষ্টায় সংকট নিরসনের প্রত্যাশা

সভায় উপস্থিত বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং শ্রমিক নেতারা গতানুগতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা প্রশাসনের বলিষ্ঠ নেতৃত্বে মালিক-শ্রমিক এবং প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো ধরনের শ্রম অসন্তোষ মোকাবিলা করা সম্ভব হবে।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিল্প খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জনাব সালমা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
জনাব মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জিএমপি

জেলা পুলিশ, শিল্প পুলিশ-২, হাইওয়ে পুলিশ, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই এবং ডাইফ (DIFE)-এর প্রতিনিধিবৃন্দ।
* বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA), বিটিএমএ (BTMA), বিএপিআই এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধিগণ।

শিল্পনগরী গাজীপুরে ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেজন্য প্রশাসন এখন থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানায় জেলা প্রশাসন।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন