প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি, কক্সবাজার

‎কক্সবাজারের টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ইসমাইল (২১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‍্যাব)। আজ সোমবার ভোরে টেকনাফের হোয়াইকং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ মে ২০২৬ তারিখ ভোর ০৪:২০ ঘটিকায় হোয়াইকং ইউপির নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ইসমাইলকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।
‎
‎গ্রেপ্তারকৃত মোঃ ইসমাইল (২১) টেকনাফ মডেল থানাধীন নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার (০৭ নং ওয়ার্ড) সিরাজ মিয়ার ছেলে।
‎
‎র‍্যাব সূত্রে জানা যায়, ইসমাইল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি মাদক মামলার (নং- ৬০(১২)২০২৩) এজাহারনামীয় আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
‎
‎গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের আপসহীন ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন