কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আধুনিক ও মানসম্মত আসবাবপত্র এবং গৃহস্থালি পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘স্বপ্নঘর ফার্নিচার ও ক্রোকারিজ মার্ট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ মে (শুক্রবার) জুমা’র নামাজের পর এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, সমাজসেবক এবং বিপুলসংখ্যক স্থানীয় ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, পালংখালী ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি একটি চমৎকার উদ্যোগ। ঘরের সৌন্দর্য বর্ধনে এবং নিত্যদিনের প্রয়োজনীয় আধুনিক ক্রোকারিজ সামগ্রী এখন এক ছাদের নিচেই পাওয়া যাবে। মানসম্মত পণ্যের মাধ্যমে ‘স্বপ্নঘর ফার্নিচার ও ক্রোকারিজ মার্ট’ দ্রুত স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুবিনুল ইসলাম বলেন,
”আমরা শুধু ব্যবসাই করতে আসিনি, পালংখালীবাসীকে সাশ্রয়ী মূল্যে সেরা মানের এবং আধুনিক ডিজাইনের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের এখানে দেশি-বিদেশি আধুনিক ফার্নিচার এবং টেকসই ক্রোকারিজ আইটেমের বিশাল সংগ্রহ রয়েছে। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের মূল পুঁজি।”
যা যা থাকছে ‘স্বপ্নঘর ফার্নিচার ও ক্রোকারিজ মার্ট’-এ
ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে শোরুমটিতে সাজানো হয়েছে আধুনিক সব কালেকশন:
খাট, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ারড্রোব, আলমিরাসহ নান্দনিক ডিজাইনের কাঠের ও বোর্ডের আসবাবপত্র।
আধুনিক রান্নাঘরের জন্য প্রয়োজনীয় নন-স্টিক প্যান, ব্লেন্ডার, রাইস কুকার, ডিনার সেট, হটপট এবং বিভিন্ন ব্র্যান্ডের গৃহস্থালি গ্যাজেট।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার
এখন থেকে পালংখালী ও পার্শ্ববর্তী এলাকার সর্বসাধারণকে উন্নত ও আধুনিক মানের ফার্নিচার এবং ক্রোকারিজ পণ্য কিনতে আর দূরে কোথাও যেতে হবে না। সুলভ মূল্যে মানসম্মত পণ্য কিনতে আজই ‘স্বপ্নঘর ফার্নিচার ও ক্রোকারিজ মার্ট’ পরিদর্শনের জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

মোঃ হারুন অর রশিদ , উখিয়া: