সীমান্তঘেসা উপজেলা হাকিমপুরে থানা পুলিশের অভিযানে ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকার সমপরিমাণ যৌন উত্তেজক অবৈধ সিরাপ জব্দ করা হয়েছে।এ ঘটনায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ১০ জুন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ১০জুন খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ১০টায় হাকিমপুর থানার পুলিশ সদস্যরা সরকারি পিকআপযোগে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাকিমপুর পৌরসভার রাউতারা গ্রামে মোঃ মাহাফুজার রহমান মিলনের বাড়িতে অবৈধ যৌন উত্তেজক পণ্য মজুত রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে আসামি মোঃ মাহাফুজার রহমান মিলন ও মোঃ আরিফুল হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামি মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫,৩৭৬ বোতল “জিনসি (শরবত জিনসিন)” এবং ৭৬৮ বোতল “একে এল-ওয়ান সিরাপ” উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের সর্বমোট মূল্য প্রায় ৪,২৬,২৪০/- (চার লক্ষ ছাব্বিশ হাজার দুইশত চল্লিশ) টাকা। পণ্যগুলো ঔষধ হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখায় ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করে পুলিশ।পরবর্তীতে বাদী এজাহার দাখিল করিলে মামলাটি রুজু করা হয়।
এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-১২/১১৬, তারিখ ১১ জুন ২০২৬, ধারা ১৪(১), ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।মামলাটির তদন্ত করছেন হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) ওমর ফারুক বলেও জানান তিনি।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি