প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

হাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমার সভাপতিত্বে   অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক  ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। সভা শেষে উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন