গাজীপুর সদরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর আয়োজিত ফল মেলা ২০২৬ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া মাননীয় তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রী মহোদয়কে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঠাল দেখান এবং গাজীপুরের কাঠালের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঠালকে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে বলেও জানান জেলা প্রশাসক। এসময় তিনি মন্ত্রী মহোদয়কে গাজীপুরে কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এসময় তথ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস ব্যক্ত করেন।

রাজু হাসান :স্টাফ রিপোর্টার