প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি

অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।আজ রবিবার সকাল ১১ টার উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, হাকিমপুর থানা অফিসার জাকির হোসেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত বলেন, ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলায় মোট মোট ১৩ হাজার ৫১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Web: www.banglanewstv.net G-mail: banglanewstv17@gmail.com

প্রিন্ট করুন