জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে সংবর্ধনা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় মোহনপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ: জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ: কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু ও সাধারণ সম্পাদক এস এম মতিউর রহমান; স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাবলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল ও হাতেম আলী; শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মণ্ডল; যুবনেতা মির্জা শওকত ও নাহিদ পারভেজ হিমু; উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল ও শাকিবুল হাসান লিটন।
মহিলা দল: উপজেলা মহিলা দলের সভাপতি মৌটুসি সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুনসহ নেত্রী ও কর্মীবৃন্দ। উল্লেখ্য, মহিলা দলের নেত্রী ও কর্মীদের সরব উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ইউনিয়ন ও পৌর বিএনপি: ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মকলেসুর রহমান; মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-এ-আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন; বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম উজ্জ্বল হোসেন; জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন; রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম; ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আনসার আলী মীর; কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রুবেল সরকার, রাজশাহী ব্যুরো