২৪ গনঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন স্বপ্নের পথে হাঁটছে উল্লেখ করে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “আগামীর বাংলাদেশে আর দুই নাম্বারী নির্বাচন হবে না। মানুষে মানুষে বৈষম্য থাকবে না, থাকবে শান্তিপূর্ণ সহাবস্থান। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ নির্মাণে যুদ্ধ ঘোষণা করছি। সবাইকে সাথে নিয়ে এলাকা থেকে মাদক নির্মূল করব।”

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের শিকদার চালা এলাকায় সাড়ে চারশত হিন্দু সম্প্রদায়ের মানুষের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অধ্যাপক বাচ্চু বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। জনগণ এখন পরিবর্তন চায়, আর এই যোগদান সেই পরিবর্তনেরই প্রতিফলন।”
তিনি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দেশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা আমাদের শক্তির উৎস। যারা সে সময় স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের এবারও নির্বাচনে বয়কট করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}