শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ সহ পাঁচ শতাধিক কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। ২৬ নভেম্বর ২০২৫ ইং (বুৃধবার) জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন,“নির্যাতিত মানুষের দল বিএনপি। একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি সেটা খুব শিগগিরই দেখতে পারবেন।”
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ এনামুল হক মনি আহবায়ক।প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব। মোঃ খাইরুল কবির মণ্ডল আজাদ, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপিএ ছাড়া আরও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার,মোঃ মোক্তারুল করিম মোড়ল শামীম,এস.এম. মাহাফুল হাসান হান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}