বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন হয়।

মাহফিলে কলেজের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রদল নেতাকর্মী অংশ নেন। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসিফ হোসেন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম অগ্রদূত। শিক্ষা অধিকার থেকে শুরু করে গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা গভীরভাবে স্মরণীয়। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।”

মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, দাতা পরিবারের সদস্য আতাউর রহমান খোকন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, ঢাকা কলেজের ছাত্রনেতা সাজ্জাদ খান অর্ণবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকরা।

শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}