গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহকালে নেতাকর্মীরা বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}