টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে বাংলাভিশন ও ইনকিলাবের প্রতিনিধি আতাউর রহমান আজাদ সভাপতি এবং সাপ্তাহিক প্রযুক্তির প্রতিনিধি কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন ফল ঘোষণা করেন। নির্বাচনে পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম-সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- জাফর আহমেদ (যুগান্তর) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।

নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার হলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

এর আগে সকালে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম।
সাধারণ সভায় বিশ্বে নিহত সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব ও মোনাজাত করা হয়।

প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এসময় সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}