কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রশিদকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। সোমবার (০৪ মে) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার শাপলা চত্ত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি শাপলা চত্ত্বর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ৭:১০ ঘটিকায় র‍্যাবের একটি চৌকস দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত আসামি মোঃ রশিদ (২৮)টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কুলালপাড়া এলাকার আলী আহম্মদ ওরফে আলী মিয়ার ছেলে। বর্তমানে সে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল আদর্শগ্রামে বসবাস করছিল।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, ধৃত রশিদ টেকনাফ মডেল থানায় রুজুকৃত একটি চাঞ্চল্যকর গণধর্ষণ ও অপহরণ মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকেই সে আইনের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। র‍্যাব তার গতিবিধি পর্যবেক্ষণ করে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

‎র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে: গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের এই ধরনের চিরুনি অভিযান ও আপসহীন নীতি অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, টেকনাফ এলাকায় মাদক ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতারকে দেখছেন স্থানীয়রা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}