উখিয়ার পালংখালীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। বুধবার (০৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


‎গ্রেফতারকৃত আসামির নাম আনোয়ার (২৯)। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-৩ ব্লকের মৃত আব্দুল হাবিবের ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, ধৃত আনোয়ার উখিয়া থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী। সাজা ঘোষণার পর থেকেই সে আইনি প্রক্রিয়া এড়াতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২-এর একটি চৌকস আভিযানিক দল আজ দুপুর ১২:৫০ ঘটিকার সময় উখিয়ার মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে র‍্যাব সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}