‎কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে চকরিয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎চকরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে এবং অপারেশন অফিসারের নেতৃত্বে পুলিশের পৃথক কয়েকটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ১১ জনসহ মোট ১৩ জন আসামিকে আইনের আওতায় আনা হয়।

‎পুলিশের দেওয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রিদুয়ান (৩৫)- পূর্ব সুরাজপুর,মোঃ খাইরুল ইসলাম বাবু (২৯)- উত্তর কাহারিয়াঘোনা,গিয়াস উদ্দিন- সাতঘর পাড়া,মোঃ এনাম- জঙ্গল খুটাখালী,আব্দুল হামিদ- পাহাড়িয়া পাড়া,আলী আহম্মদ- বাক্কার পাড়া,মোজাম্মেল হক – ডেমুশিয়া,আবদুল করিম- দরবেশকাটা,আনু বেগম – কাকারা,শওকত ইসলাম – নতুন ঘোনা, মোঃ বেলাল – বরইতলী,হারুনর রশিদ,বেলাল – গর্জনতলী।

‎চকরিয়া থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় সক্রিয় অপরাধী চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত এবং মৎস্য ঘের বা ঘোনা দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

‎গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}