বান্দরবান সদর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ মোঃ হুমায়ুন কবির (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। গতকাল রোববার (১০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন লেমুজেরী মুসলিম পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

‎র‌্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস দল জানায়, ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে বিকেল ৫:১৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হুমায়ুন কবিরকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটককৃত মোঃ হুমায়ুন কবির বান্দরবান সদরের বালাঘাটা এলাকার মৃত আব্দুল গফুর এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

‎গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাবের এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}