বগুড়ার ধুনটে শীর্ষ মাদক কারবারি বেল্লাল হোসেনকে (২৮) ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন ওই গ্রামের বাহের আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, শীর্ষ মাদক কারবারি বেল্লাল হোসেনকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দেহ তল্লাশি করে বেল্লাল হোসেনের কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি পুলিশের পিসি ভিআর তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও মাদক ব্যবসার অভিযোগে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলেও জানা গেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করে সোমবার তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}