কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক ঝটিকা অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ক্যারেঙ্গাঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

‎আটককৃত যুবকের নাম মোঃ আলমগীর (১৮)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের মোঃ আলী আকবরের ছেলে।

‎মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিট। হোয়াইক্যং বিওপির আওতাধীন সীমান্ত পিলার বিআরএম-১৮ এর উত্তর-পূর্ব দিকের ক্যারেঙ্গাঘোনা এলাকা।

‎মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে এক ব্যক্তির চলাচল সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবিকে দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

‎তল্লাশি চালিয়ে আলমগীরের কাছ থেকে ৪টি কার্টনে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে এই ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
‎লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, অধিনায়ক (৬৪ বিজিবি) বলেনঃ”সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর টহল জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের অভিযান এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}