কক্সবাজারের টেকনাফে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদান মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (১৫ মে) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত শাহ আলম টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া (কাচারপাড়া) এলাকার আব্দুল রহমানের ছেলে।

‎র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, শাহ আলম টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং- ৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৮৬, ৩৩২, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।

‎র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি শাহ আলম নয়াবাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ওই এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}