‎কক্সবাজারের টেকনাফে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে মাদক মামলার ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

‎গত ২৯ মে (শুক্রবার) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোদারবিল এলাকায় এই অভিযান চালানো হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।

‎র‌্যাব জানায়, সিএমপি’র (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) বাকলিয়া থানায় ২০১৭ সালের একটি মাদক মামলায় জহির আহামদকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার পর থেকেই জহির আইনি চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

‎গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অভিযানকালে তার হেফাজত থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি।

‎ “মাদক ও অপরাধ দমনে র‌্যাব-১৫ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এই ধরনের কঠোর ও পেশাদার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}