Views: 5

এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ

 ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আজ (১৬/১১/২০১৯) খ্রিঃ তারিখ শনিবার বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী, নমুনা শস্য কর্তন, ছাদবাগান ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা)  (উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প) এর আওতায় নিরাপদ স্বাস্হ্যসম্মত ফল ও সবজি উৎপাদনের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণে কৃষকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন কৃষিবিদ জনাব মোঃ আব্দুল মজিদ।

 এছাড়াও কৃষকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপপরিচালক (সম্প্রসারণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাছাড়া ও সফর সঙ্গী হিসেবে ছিলেন জনাব কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ; জনাব মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপজেলা কৃষি অফিসার, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ; জনাব মোঃ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি হরিণাকুন্ডু, ঝিনাইদহ ; জনাব মনিশংকর বিশ্বাস, এসএপিপিও ও বিভিন্ন ব্লকের এসএএও গণ।