দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৩০ পিস অ্যাম্পুল মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন হাকিমপুর থানার মামলা নম্বর-১৮ তারিখ: ১৩/০৬/২০২৬ ধারা-৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মুলে গ্রেপ্তারকৃত আসামী ১মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৫৫),পিতা: মৃত সিরাজ বিশ্বাস,সাং- দক্ষিন বাসুদেবপুর (মহিলা কলেজ) , থানা- হাকিমপুর, জেলা -দিনাজপুর, ২মোঃ মহিদুল ইসলাম (২৭), পিতা: মোঃ মমতাজ আলী,সাং- সান্তাহার (সাং- হাউজিং কলোনী) , থানা- আদমদীঘি, জেলা -বগুড়া, ৩ মোঃ শামীম (২৫), পিতা: মোঃ শামছুল,সাং- পুরাতন বাজার (কোমল চেয়ারম্যানের বাড়ির সাথে) থানা- আক্কেলপুর, জেলা -জয়পুরহাট, ৪ মোঃ মারুফ (২২), পিতা-মোঃ রনি,সাং- গ্রাম- পুরাতন বাজার (কোমল চেয়ারম্যানের বাড়ির সাথে) , থানা- আক্কেলপুর, জেলা -জয়পুরহাট গ্রেফতার কৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ করা হয়েছে ।