কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

‎গত ১৭ জুন (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ ঘটিকায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম জাফর আলম (৪০)। তিনি টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের (০৭ নং ওয়ার্ড) দক্ষিণ পাড়ার মৃত শামসুল আলমের ছেলে।

‎র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা আসামি জাফর আলমকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

‎ “প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে র‌্যাব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এই রূপ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎র‌্যাব আরও জানিয়েছে, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}