‎কক্সবাজারের টেকনাফে একটি সফল অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎গতকাল ১৯ জুন ২০২৬ খ্রিঃ তারিখ রাতে টেকনাফ পৌরসভার আল-ফয়সাল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের সত্যতা যাচাই করে গতকাল রাত ২০.১৫ ঘটিকায় টেকনাফ পৌরসভার ০৪ নং ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান পরিচালনাকালে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

‎জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬), মৃত সৈয়দ হোসেন,গ্রাম-নতুন পল্লান পাড়া, ০৪ নং ওয়ার্ড, ইউপি-টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক ও অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের চিরুনি অভিযান এবং কঠোর গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}