কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এক চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (২১ জুন ২০২৬) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

‎খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে একটি ঝটিকা অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে ঘেরাও করে আবসার মিয়া (২০) নামের এক পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।

‎আবসার মিয়া (২০), পিতা- নুরুল আলম, মাতা- আমেনা খাতুন। তিনি টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের পূর্বপাড়া (কাটাখালী) এলাকার বাসিন্দা।

‎অভিযানস্থল থেকে আসামির হেফাজত ও নিয়ন্ত্রণে থাকা ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করা হয়।

‎র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল।

‎র‌্যাব জানায়, কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত ইয়াবা এবং অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}