হাকিমপুরে অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার অফিস রুমে সুকৌশলে অপহরণ গত ৩০জুন সন্ধ্যা সাড়ে৬টায় আসামী মোঃ মেহেদী হাসান ওরফে মাহাদী হাসান অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে বাদীর ছেলে জীবনান্দ সরকারকে ডেকে নিয়ে সুকৌশলে অপহরণ করে। পরবর্তীতে তাকে আসামী মোঃ মন্তাজ ওরফে মুন্তাজ হোসেনের বাড়িতে আটক রেখে অন্যান্য আসামীদের সহায়তায় বাদীর নিকট ১৮,০০,০০০/- (আটারো লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে ভিকটিমকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে তার নিকট থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ০৩টি ফাঁকা চেকে এবং ১০০/- টাকা মূল্যমানের ০৬টি নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপসই গ্রহণ করে। পরে ভিকটিমকে হিলি চারমাথাস্থ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার অফিস কক্ষে আটক রাখে। আটকের খবর পেয়ে বাদী থানায় অবহিত করলে হাকিমপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং আসামীদের আটক করে। উক্ত ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারপিট, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ ইউসুফ আলী (২৮), পিং- মোঃ ইউনুস আলী, মাতা- মোছাঃ আনজু আরা বেগম, সাং-উত্তর কৃষ্টপুর আটাপাড়া (বাগজানা), (বর্তমানে- ইসলামপুর, বিরামপুর, দিনাজপুরে মোঃ মোজাম্মেল হোসেন মুকুল এর বাসার ভাড়াটিয়া), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, এবং মোঃ মোজাম্মেল হোসেন মুকুল (৪৫), পিং- মৃত আব্দুস সাত্তার, মাতা- মোছাঃ মাহমুদা বেগম, সাং- ইসলামপাড়া, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর। হাকিমপুর থানার মামলা নং-০১/১৩৭, তারিখ-০১/০৭/২০২৬ খ্রি. ধারা- ৩৬৫/৩৮৬/৩৮৭/৩৪২/৩৪ পেনাল কোড, ১৮৬০

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}