দিনাজপুরের হাকিমপুরে হিলি টু বিরামপুর সড়কের একপাশে মুরগির শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার সাতকুড়ি (নওনাপাড়া) এলাকায় সড়কের পাশে মুরগীর শেড থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ জাকির হোসেন।

ওসি মোঃ জাকির হোসেন জানান, আমরা জানতে পারি যে উক্ত এলাকায় রাস্তার পাশে জনৈক ব্যক্তির মুরগীর শেডে কিছু চোরাই মালামাল কে বা কারা ফেলে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়।

তখন পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে। এসব মালামালের মালিক কেউ আছে কিনা। তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে মালামাল গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন,এর মধ্যে বেশির ভাগই ছোলার বস্তা। সরিষা আছে অল্প পরিমাণ। বস্তা গুলোর কয়েকটি ছেঁড়া-ফাটা। এসব মালামালের প্রকৃত মালিককে খুঁজছি আমরা। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}