Views: 4

শহিদুল্লাহ সরকার 
গত ১৫/০৩/২০২০ তারিখ গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ অভিযানিক দল এসপি নরেশ চাকমা এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন এলাকায় পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০০ লিটার চোলাই  মদ, নগদ ৪৫০০০/ টাকাএবং ১৫০ লিটার চোলাই মদ ও নগদ টাকা-৪০০০/-টাকা সর্বমোট-২৫০ লিটার চোলাই মদ এবং ৪৯,০০০/- টাকাসহ মাদক ব্যবসায়ী (১) ইশ্রাফিল  (৪০), জেলা- ঢাকা, (২) আলী আকবর (৫৫), জেলা-ঢাকা, (৩) মোঃ রনি  (২০), জেলাঃ ঢাকা এবং (৪) ইমন মোল্লা (৩১), জেলাঃ গোপালগঞ্জদেরকে গ্রেফতার করা গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা বিভিন্ন এলাকা থেকে লোক চক্ষুর অন্তরালে চোলাই মদ সংগ্রহ করে বিশেষ কায়দায় ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
 উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।