Views: 5

বেনাপোল প্রতিনিধি :  
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মোঃ রুবেল নামে এক পুলিশ কনস্টেবলকে হোম
কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান হাবিব জানান, যশোর জেলা পুলিশ থেকে ছয়জন কনস্টেবলকে পাসপোর্টযাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত মেডিকেল টিমের জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। এদের মধ্যে মোঃ  রুবেল নামে একজন কনস্টেবলের জ্বর দেখা দেয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত পুলিশ কনস্টেবল রুবেলের জ্বর, সর্দি, কাশি হওয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে৷