Views: 5
কলাপাড়া উপজেলা প্রতিনিধি
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প’র একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার বেলা সাড়ে তিনটায় পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর কলেজ রােড এলাকায় অভিযান পরিচালনা করে এসএম আ. ছালাম নামে এক ভূয়া ডাক্তার কে আটক করেছর। র্যাব ০৮ কাম্পানী পটুয়াখালী জোনের অধিনায়ক মােঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ভুয়া চিকিৎসক এসএম আ. ছালাম (৫১), খুলনার বটিয়াঘাটা থানার সুরখালি ইউনিয়নের গাওঘােরা গ্রামের মৃত শেখ আ. লতিফ এর পুত্র। অভিযানকালে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ আরিফুর রহমান উপস্থিতিত থেকে আটকৃত ব্যক্তিকে ভূয়া ডাক্তার হিসেবে সনাক্ত কররন।
র্যাব সূত্র জানায়, আটকৃত এসএম আ. ছালাম খুলনা বি এম কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করে দীর্ঘ ১৩ বছর রনেটা নামক ওষুধ কাম্পানীতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি শেষে বিগত ৭ বছর যাবত বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা করে আসছেন। তিনি কলাপাড়া মহিপুর লতাচাপলী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে বসবাস করছেন। এসএম আ. ছালাম চিকিৎসা শাস্ত্রে কারন প্রকার পেশাধারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রােগের চিকিৎসা করর থাকেন।
র্যাব ০৮ পটুয়াখালী কাম্পানী অধিনায়ক মােঃ রইছ উদ্দিন জানান, আটকৃত ব্যক্তিকর মহিপুর থানায় হস্তান্তর করা হয়ছে। এ ব্যাপারর র্যাব বাদী হয়ে আটককৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।