Views: 4
রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল)
“করোনা ভাইরাসের বিস্তার” এই অজুহাতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে নাগরপুরে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর নাগরপুর সদর ও তেবারিয়া
বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ১১ জন ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের বাজারের প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, অধিক মূল্যে পণ্য বিক্রয় ও অবৈধ উদ্দেশ্য পণ্য মজুদ না করা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর বলেন, জনস্বার্থে নিয়মিত ভাবে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।