Views: 5

এইচ এম আলাউদ্দিন,স্টাফ রিপোর্টারঃ

নভেল করোনাভাইরাস প্রতিরোধে নিরলস ভাবে কাজ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। গত ২৫ মার্চ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান এবং মুদির দোকান খোলা রাখার নির্দেশ প্রদান করেন।তাছাড়া জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়তই বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে উপজেলাকে করোনামুক্ত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এছাড়াও তিনি সরকারি সকল আদেশ নির্দেশ মেনে চলার জন্য সাধারন জনগনকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে উপজেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গনসচেতনতা করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে দিনরাত উপস্থিত থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োজিত সদস্যরা সার্বিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সঙ্গে সমন্বয় করে তাদের মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার গন জমায়েত, সব দোকানপাট সহ রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম ও আড্ডা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে তাহলে এই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।।