Views: 5

এল এফ লিটন সরকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি

সারাবিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবেলায় যখন মানুষ হিমসিম খাচ্ছে তখন দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের মাঝে করোনা সচেতনতা ও জীবানুনাশক পানি ছিটিয়েছেন দেওয়ানগঞ্জের একদল যুবক ।

গত শনিবার থেকে উপজেলার বিভিন্ন সড়কে জীবানুনাশক পানি ছিটিয়ে, মাস্ক, জন-সাধারণকে সচেতন করতে হ্যান্ডবিল বিতরণ করেছেন। এসময় তারা জানান, মহামারি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবেন।এই তরুণেরা প্রতিদিন চারজন করে গ্রুপে ভাগ হয়ে উপজেলার কলেজ রোড,চিকাজানি চৌরাস্তা,উপজেলা নির্বাহী এলাকা এবং শরিফপাড়াতে জীবানুনাশক পানি ছিটান।প্রতি ওয়াক্ত নামাজের আগে তারা মসজিদ গুলোর মেঝে জীবানুনাশক দিয়ে ধৌত করেন।এছাড়াও বিভিন্ন দোকানে সাবান দিয়ে হাত ধৌত করার ব্যাবস্থা করেছেন। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব সোলাইমান হোসেন সোলাই ও উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনাবা সুলতানা রাজিয়া, তাদের এই সেচ্ছাশ্রমের বিষয়ে আবগত আছেন।তারা এই তরুনদের কে স্প্রে মেশিন ও জিবাণু নাশক দিয়ে সহায়তা করেছেন। তরুনদের সমন্নয়ক মানিক উল্লা মানিক জানান, আমরা সবাইকে ঘরে থাকার জন্য বলছি । এছাড়া সবাই যেনো করোনা মোকাবেলায় সচেতন হয় সেজন্য আমরা এই কার্যক্রম চালাচ্ছি ।যদি আমাদের আরো জনবল থাকতো, তবে সমগ্র উপজেলাতেই আমাদের কাজের বিস্তার ঘটাতাম।