জিএমপি সদর থানার বিশেষ অভিযানে -০২ টি বিদেশি পিস্তল ১০ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ গ্রেফতার- ২

জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক অফিসারদের সমন্বয়ে আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪) জুলাই সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ০২ টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন ১০ রাউন্ড গুলি এবং ০১ টি রেজি: নাম্বার প্লেট বিহূন লাল রং এর Tvs4v160cc মোটরসাইকেল সহ -০২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি আসামি (১)তানজিম আহমেদ (৩০)লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজিরচর গ্রামের খোকন মিয়া ও সাজেদা বেগমের ছেলে।অপরজন(২) মোঃ বাবু (৩০)গাজীপুর সদর থানার নীলেরপাড়া এলাকার তোফাজ্জল হোসেন ও আলেয়া বেগমের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}