Views: 4
শাহেদ আহমেদ সৌরভ ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলধীন বীরগাঁও ইউনিয়ের বাইশ মোজাই ব্যতিক্রম উদ্যােগে ২৬০ জন হতদরিদ্রদের মাঝে সেচ্ছাসেবী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
ব্যতিক্রম উদ্যােগটি যৌথসম্ময়ে গ্রহন করেছেন বাইশ মোজা কেন্দ্রীয় মসজিদের কমিটির সভাপতি হাজী আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার,সাধারন সম্পাদক আফজাল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার জিটিভির সাংবাদিক জহির রায়হান,বাচ্চু মিয়া,মোজ্জামেল হোসেন করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কিছু খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়ার চেষ্টা করি।
খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে ১০কেচি চাউল, ৩কেজি আলো, ২ কেজি পেয়াজ, ১কেজি ডাল, ১লিটার তৈল, ১কেজি লবন ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।
করোনাভাইরাস প্রতিরোধে বক্তব্যে রাখেন হাজী আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা জিটিভির সাংবাদিক জহির রায়হান, সাহেদ আহমেদ সৌরভ এ এম টিভি সাংবাদিক নবীনগর, মোজ্জামেল হোসেন, বাচ্চু মিয়া, তারা বক্তব্যেই বলেন যতদিন করোনাভাইরাসের প্রভাব থাকবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়ার সহযোগীতা ছিলেন এসো আলোর পথে ছাত্র তরুন সংগঠনের সভাপতি সুমন রশিদ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সরকার নেতৃত্বে সকল সদস্য বৃন্দ।