Views: 5
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন এর খড়িডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী লোকমান হোসেনের পুত্র রেজাউল ইসলাম (৪o) মোঃ রফিকুল ইসলাম (৩৬)
মোঃ শফিকুল ইসলাম (৩৪)মোঃ মাহাবুল ইসলাম (৩o) ও শরযর আলীর পুত্র জামাই বাদশাহ (২৪) এই পরিবারের সম্পুর্ন নিজেদের উদ্যোগে ১শ কর্মহীন অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সারাদিন ব্যাপি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর খড়িডাঙ্গা গ্রামে ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাউল এবং আলু, তেল,সাবান, পেঁয়াজ, ঝাল,
কাঁচাবাজার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন করা হয়।
এ সময় খড়িডাঙ্গা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সৌদি প্রবাসী রেজাউল ইসলামের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
সৌদি প্রবাসী রেজাউল ইসলাম বলেন,মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আমাদের পরিবার ও আমাদের পরিবারের জামাই সহ সম্পূর্ণ নিজেদের অর্থে ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করি।
তিনি আরো বলেন, এই সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।