Views: 5

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা,
গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা ভাইরাস রোধে সামাজি দুরত্ব ভাঙার অভিযোগ চার জনের জড়িমানা।
 সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে ৮ এপ্রিল বুধবার সকালে পলাশবাড়ী উপজেলার সদরে অবস্থিত কালিবাড়ি বাজার, তিন রাস্তার মোড় এবং আমবাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যসহ মোবাইল কোর্ট পরিচালনা  ও জনগণকে সচেতন করা হয় ।
এ সময় দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় বিভিন্নহারে অপ্রয়োজনে বাজারে দোকান খোলা রাখায় এবং  অযথা ঘুরে বেড়ানোয় ০৪ জনকে মোট ২,৩০০ টাকা জরিমানা করা হয় এবং ঘরে ফিরে যাওয়ার আহবান জানানো হয়।