গাজীপুরের পূবাইল থানাধীন কলেরবাজার এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) গভীর রাতে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র বাড়ির পেছনের একটি কক্ষের এক্সহস্ট ফ্যান খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা সংঘবদ্ধভাবে পুরো বাড়ি তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বাড়ির বিভিন্ন কক্ষে কিছু মালামাক এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ, পূবাইল থানাধীন বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে অপরাধের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এলাকাবাসী পূবাইল এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি দমনে পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}