Views: 5
গাইবান্ধা জেলা প্রতিনিধি ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া মৌজার মৃত ফকোর উদ্দীনের স্ত্রী মাহীরান বেওয়া ও তাঁর পাগল পুত্র আব্দুল মতিনকে নিয়ে দীর্ঘ ৩ বছর থেকে খোলা আকাশের নিচে ঝর বৃষ্টি উপেক্ষা করে অসহায়ের জীবন যাপন করলেও, এখন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি হয়নি ।
পাশাপাশি ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে পরিবারটির জন্য কোনো প্রকার সরকারি আর্থিক অনুদান দেয়া হয়নি ।
বর্তমানে অসহায় মা ও পাগল ছেলেটি ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার নামক স্থানে, জাতীয় পার্টির কার্যালয়ের পিছনে খোলা আকাশের নিচে ঝর বৃষ্টি উপেক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করছেন ।
এই অসহায় পরিবারটির ভাগ্যে সরকারি অনুদানের জন্য কয়েক বার বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হলেও পরিবারটির ভাগ্যে কিছুই মেলেনি ।
গতকাল বিকালে, মাহিরান বেওয়া সময়ের সংবাদ কে জানান, এখন বৃষ্টির মৌসুম চলছে, রাতে থাকার বড়োই কষ্ট হচ্ছে, খাবার বিষয়টি ভিন্ন হিসাব একজনের বাড়িতে গিয়ে খাইতে চাইলে, খাবার মেলে, কিন্তু রাতে থাকার জায়গা কেউ দিবে না, এমন কথা বলার পরে কান্যায় ভেঙ্গে পড়েন মাহিরান বেওয়া ।
এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে কথা হলে তারা বলেন, পর্যায়ক্রমে বিষয়টি দেখা হবে, এমনটায় জানান তারা।
এবিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি লুতফুল হাসানকে অবগত করার জন্য মুঠোফোনে কয়েক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি ।
অসহায় মাহিরান বেওয়ার মতো অনেক পরিবারের জন্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, কিন্তু মাহিরান বেওয়া সকল সুবিধা থেকে বারবার বঞ্চিত হচ্ছেন ।
তাই জাতীর জনকের সু-যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, অসহায় বঞ্চিত পরিবারটিকে, জমি আছে ঘরনেই প্রকল্পের একটি ঘর নির্মাণ করে দেয়ার জন্য, বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে