Views: 5
খোরশেদ আলম :
যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী একমাত্র ছেলেকে হারানোর শোকে পাগল প্রায় এক মমতাময়ী মা।
দীর্ঘ ৬ মাস ধরে ছেলেটা হারিয়ে গেলেও এখনও ছেলেকে ফিরে পাওয়ার জন্য খুঁজে ফিরছেন অসহায় মায়ের অশ্রু সজল নির্বাক দু’নয়ন।
নিখোঁজ প্রতিবন্ধী ছেলেটি যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইসমাইল হোসেন।
হারিয়ে যাওয়া ইসমাইল হোসেনের পিতা মিজানুর রহমান জানান, ইসমাইল মানষিক ভাবে প্রতিবন্ধী। হারিয়ে যাওয়ার দিন সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
লোক মারফত জানতে পারি ঐদিন যশোরগামী একটি গাড়িতে উঠেছিল। তারপর থেকে আর ফিরে আসেনি সে। আমাদের একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার আসায় এখনও পথ চেয়ে আছি আমি ও আমার সন্তান হারা এক জনম দুখিনী মাকে নিয়ে।
যশোরের শার্শা উপজেলার দেশ সেরা তরুণ উদ্ভাবক ও সমাজ সেবক মিজানুর রহমান জানান, মানষিক প্রতিবন্ধি ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটার্স দিয়েছি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তার জন্য সে খবর জানতে নিজের মোবাইল নাম্বার ০১৭১৮-৮৪৮৩৭৭ দিয়েছি। তিনি বলেন, এক অসহায় মায়ের কান্না থামাতে সমাজের সব শ্রেনির মানুষ এই পোস্টটি পড়বেন এবং ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনও যাতে বিষয়টিতে নজর দেন এবং ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করেন সেই আহব্বান জানান তিনি।