Views: 5

নুরুল বশর উখিয়া। করোনা ভাইরাসে থমকে গেছে সারাদেশ। সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সারাদেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে।

আজ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্যতম সংগঠক আনোয়ার হোসাইনের নেতৃত্বে গরীব নারী কৃষকের দুই বিঘা জমির ধান কেঁটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই বিষয়ে আনোয়ার হোসাইন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমি বিগত কিছুদিন যাবৎ করোনা দূর্যোগে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আজ আমার নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ২৫ জন নেতাকর্মী এক মেহনতি নারী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি।’