Views: 4

আলী হোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃকরোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম নাইমুল হক (৪১)। 

শুক্রবার (১৫ মে) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তফা।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, শ্বাসকষ্ট নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনস্টেবল নঈমুল হক। আজ সকাল সাড়ে ১১ টায় তিনি মারা যান। মৃত্যুর পর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নঈমুল হক ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ী কুমিল্লার দেবীদ্বার বলে জানা গেছে।

এ ছাড়াও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১টার দিকে মারা গেছেন আরও একজন। তার নাম সলিল বিশ্বাস। বয়স ৭৫ বছর।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুয়ায়ী ২৪ ঘন্টায় ৬১জন সহ চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৩ জন।