Views: 5
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য লকডাউন পালনকারী দুঃস্থ ও অসহায়, কর্মহীনদের মাঝে রাজধানী আদাবরে ৩০ ও ১০০ নং ওয়ার্ডে নিজেদের অর্থায়নে ‘ঈদ উপহার’ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আগামীর, যুবনেতা গাজী ইমরান ও মাহমুদ দুলাল।
২৩ মে ২০২০ রোজ শনিবার আদাবরে ৩০ ও ১০০ নং ওয়ার্ডে এ ‘ঈদ উপহার’ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ বিতরণ করেন।
আগামীর, গাজী ইমরান ও মাহমুদ দুলাল বলেন, ঢাকা-১৩ (মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর) আসনের এমপি ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব সাদেক খান এর নির্দেশে আমাদের ব্যক্তিগত অর্থায়নে এই অসহায় মানুষদের জন্য ‘ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছি। এছাড়াও রমজান জুড়ে বিভিন্ন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে।
‘ঈদ উপহার’ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ বিত্তবানদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আগামীর, যুবনেতা গাজী ইমরান ও মাহমুদ দুলাল বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সাথে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করতে হবে। ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ।
সরকারের পাশাপাশি নিজ নিজ ওয়ার্ড ও ইউনিটের গরীব মানুষকে সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য বিত্তশালীদের প্রতি আহবান জানান, আগামীর, গাজী ইমরান ও মাহমুদ দুলাল।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আগামীর, যুবনেতা গাজী ইমরান ও মাহমুদ দুলাল বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। আল্লাহপাক আমাদের এ মহা দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুন। আমরা যাতে এ মহামারী থেকে পরিত্রান পেয়ে আগের মতো নিজ নিজ কর্মযজ্ঞে ব্যস্ত থাকতে পারি।
উল্লেখ্য, ইতঃপূর্বে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আগামীর, যুবনেতা গাজী ইমরান ও মাহমুদ দুলাল ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস শুরু থেকেই দুঃস্থ ও অসহায় পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে।