Views: 5

শহিদুল্লাহ সরকার 
সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওগাঁও  এলাকার ব্যাটারি চালিত আটো রিক্সা চালক সাইদুল ইসলাম এর কাছ থেকে রোড পার্মিট বাবদ ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামী মনির হোসের বিরুদ্ধে।
এ বিষয়ে আটো রিক্সা চালক সাইদুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আটো রিক্সা চালক সাইদুল ইসলাম এবং অভিযোগ সূত্রে জানা যায়, তিনি প্রায় ৫ বছর ধরে সাভার নিউ মার্কেট থেকে দেওগাঁও পর্যন্ত আটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। গত এক মাস পূর্বে বিবাদী মনির হোসেন তার কাছ থেকে দৈনিক ১শত টাকা করে চাঁদা দাবি করে। আটো চালক বিষয়টি কৌশলে সাভার মডেল থানার অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মনির হোসন এবং তার সহযোগীকে আটক করে।কিছুদিন পর তার আটো রিকশাটি চুরি হয়ে যায়। এমতাবস্থায় আটো চালক নিরুপায় হয়ে গত কাল তার নিজ ঘরের কিছু আসবাবপত্র বিক্রি করে একটি পুরাতন আটো রিক্সা ক্রয় করে। এই ঘটনা জানতে পেরে মনির হোসেন সহ আরো কয়েক জন মিলে সাইদুলের কাছে এসে রোড পার্মিট বাবদ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তিনি বলে টাকা না দিয়ে রোডে তার আটো রিক্সা চালাতে দিবেনা এবং বিভিন্ন হুমকি প্রধান করেন। নিরুপায় সাইদুল ইসলাম নিজ এবং পরিবারের জানমালের নিরাপত্তা এবং চাঁদা দাবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে মনির হোসের জানান, তিনি নিজে এই অটো স্ট্যান্ডের ডাক পেয়েছেন। নতুন কোন অটো রিক্সা রোডে চলতে হলে তার কাছ থেকে রোড পার্মিট নিতে হবে।
সাভার পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন, পৌরসভার মাধ্যমে সাভার নিউ মার্কেট থেকে দেওগাঁও পর্যন্ত রোডের কোন টেন্ডার কাউকে দেয়া হয়নি।কেউ যদি কোন প্রকার চাঁদা দাবি করে তাহলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন তিনি।
সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা বলেন, অটো রিক্সা থেকে চাঁদাবাজি করার কোন সুযোগ নেই। যদি কেউ চাঁদা দাবি করে তার বিরুদ্ধে আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন তিনি।
সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।