Views: 5
মোঃআব্দুল বাতেন( বাচ্চু) মফস্বল সম্পাদক,,গত ২৭/০৫/২০২০ ইং তারিখে একটি অনলাইন নিউজ র্পোটাল www.jogfal.com “ঘুষ নিয়ে কাজ করেনি,উল্টা গালাগাল শ্রীপুরের এসআই আলাউদ্দিনের” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে,অভিযোগ প্রত্যাহারের নামে ৭ হাজার টাকা সাবেক ইউপি সদস্য মিয়া হোসেনের মাধ্যমে ঘুষ নিয়েছিল,সমাধানের জন্য বিকল্প হুমকি ও আপত্তিকর ভাষায় গালাগাল করেছে বিবাদী পক্ষদের যা সর্ম্পূন মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন, বিভ্রান্তকর ও মানহানি।
অভিযোগকারী বাদী হাবিবা আক্তার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সুতাপাড়ার এলাকার হাদিকুল ইসলামের মেয়ে। গত ১৯ মে হাবিবার বসতবাড়ি সামনে ছালার বস্তা শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন টিনের গেইটে দা দিয়ে কুপিয়ে তছনছ করে ফেলে। এ সময় বাঁধা দেয়ায় প্রতিপক্ষ একই এলাকার জমশেদ আলীর ছেলে খলিল তার ভাই বাতেন ও জামান লাঠিসোঠা নিয়ে হাবিবাকে মারধর করে। চলে যাওয়ার সময় টিনের ভেড়ায় ধাক্কা লেগে বাতেনের পায়ের গোড়ালীর নিচের অংশে আংশিক কেটে যায়। পরে ১৯ মে দুপুরে হাবিবা আক্তার ৩ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে অভিযুক্ত খলিল মিয়া ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য উল্টো আরেকটি লিখিত অভিযোগ হাবীবাদের বিরুদ্ধে থানায় দায়ের করে। উভয় পক্ষের অভিযোগটি তদন্ত দায়িত্ব পায় শ্রীপুর থানায় এসআই আলাউদ্দিন। উভয় পক্ষের অভিযোগ সুষ্ঠভাবে তদন্ত করার পর শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের সমন্বয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে উভয় পক্ষকে আপোষ মীমাংসা করে দেয়া হয়। আপোষ মীমাংসা করার পর উভয় পক্ষ শ্রীপুর থানা থেকে নিজ দায়িত্বে যার যার অভিযোগ প্রত্যাহার করে নিয়ে আসে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মিয়া হোসেন বলেন,আমাকে ও জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা মানহানি কর।আমি সালিসে কোন পক্ষপাতিত্ব করেনি। যেহেতু তারা সবাই আমার প্রতিবেশী উভয়ের পরিবারে শান্তি বজায় রাখার সুবিধার্থে আমরা সবাই মিলে আপোষ করে দিয়েছি। এখানে পুলিশকে কোন টাকা দেয়া হয় নাই। একটি পক্ষ অহেতুক কোন্দল সৃষ্টি করার জন্য উভয় পরিবারের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করার পায়ঁতারা করছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। পুলিশকে ঘুষ দেয়া জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও বিভ্রান্তকর।
এসআই আলাউদ্দিন বলেন, উভয় পক্ষ মারধর ও হামলার অভিযোগ দিয়েছিল। পরে তারা মামলা মোকাদ্দমায় জড়াবে না বলে স্থানীয় লোকদের মাধ্যমে আপোষ হয়ে যার যার অভিযোগ নিজ দায়িত্বে প্রত্যাহার করে নিয়েছে। আমাকে কেউ কোন টাকা প্রদান করেনি। অহেতুক মিথ্যা তথ্য দিয়ে আমার বিরোদ্ধে একটি অনলাইন নিউজ র্পোটালে সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানী করেছে। আমি প্রকাশিত সংবাদটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
হাবীবা আক্তার বলেন আমরা সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাদের সামাজিক ভাবে ভাব মূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করতে সহযোগিতা করেছে । আমরা প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
হাবীবা আক্তার/হাদিকুল ইসলাম,উজ্জল মিয়া ও আব্দর রহমান। সাং টেংরা সুতাপাড়া,শ্রীপুর,গাজীপুর।
বিঃদ্রঃ বিষয়টি অতিব গুরুত্বপূর্ন উপরে উল্লেখিত অনলাইন পোর্টাল যোগফলের প্রতিনিধি শিবির কর্মী মুজাহিদ পূর্বেও মনগড়া তথ্য সাজিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বিভ্রান্তমূলক নিজস্ব আইডি থেকে পোষ্ট করায়,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকিরোল ইসলাম জিকু বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলায় ৬ মাস হাজত খেটে এসেছেন।মামলাটিএখনো চলমান। এবং গাজীপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত এস আই, এএস আই ও সংবাদকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মানহানিকর মিথ্যা মনগড়া পোষ্ট করে থাকেন। এই বিষয়ে যথাযথ ব্যবস্হা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অতীব জরুরী।