Views: 5

মোঃ মোকছেদুল ইসলাম ,পাটগ্ৰাম লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার সীমান্ত বর্তী পাটগ্ৰাম উপজেলায় দহগ্ৰাম ইউনিয়নে,দহগ্ৰাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সরদার এর নেতৃত্বে গতকাল রবিবার সন্ধ্যার পরে কাতিপাড়া এলাকায় ভারতীয় চোরাচালান অভিযান চালিয়ে ১২০ (একশত বিশ) টি ভারতীয় শাড়ি ও ২০ (বিশ) প্যাকেট জিরা উদ্ধার করে।অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা। কাতিপাড়া এলাকায় ফজলে মিয়ার ছেলে মোঃ আজগর আলীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি আজগর আলী পালাতক রয়েছে।
দহগ্ৰাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সরদার বলেন,লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় দহগ্ৰাম পুলিশ তদন্ত কেন্দ্র যেকোনো অবৈধ কার্যক্রম রুখতে সর্বদা প্রস্তুত রয়েছে। করোনাকে পুজি করে কিছু অসাধু ব্যবসায়ী এই ভারতীয় পণ্য ও জিরাগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনেছে। কিন্তু দহগ্ৰাম পুলিশ সজাগ থাকায় ভারতীয় মালামলগুলো আটক করতে সক্ষম হই।আমাদের এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে।