Views: 4

সফিকুল ইসলাম  বাদল  (ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি
সরকারি নির্দেশনার প্রেক্ষিতে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাস, মিনিবাস , মাইক্রো, সিএনজি, অটো চালাক এবং  হেলপারদের সতর্ক করার জন্য এবং নির্দেশাবলী অবগত করার জন্য বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম উপস্থিত হয়ে সকলকে সরকারি নির্দেশনা মোতাবেক চলাচল করার জন্য বলেন, এসময় তিনি আরও বলেন নির্দেশনা অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত সকলকে জরুরী গণবিজ্ঞপ্তি পাঠ করে শুনানো হয়। দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকার কারণে অসহায় হেল্পার এবংচালকদের কথা চিন্তা করে সকলের মাঝে মানবিক সহায়তার আওতায় খাদ্য সামগ্রী তুলে দেন‌। করোনা ভাইরাস শুরু থেকে অদ্য পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার পরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা করে আসছেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি (পরিবহন সেক্টর) ও ট্রাক-পিকআপ ও মাইক্রো-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাওসার।